প্রকাশিত: Thu, Jan 25, 2024 5:55 AM
আপডেট: Thu, Aug 6, 2026 12:31 AM

[১] পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ইইউ প্রেসিডেন্টের অভিনন্দন

ইকবাল খান: [২] মঙ্গলবার (২৩ জানুয়ারি) ব্রাসেলস থেকে এক শুভেচ্ছা বার্তায় টানা চতুর্থবারের মতো পুনর্নির্র্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

[৩] বাসস জানায়, অভিনন্দন বার্তায় তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আপনার দেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি অংশীদার। আমরা বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য সব স্বার্থের বিষয়ে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

[৪] চার্লস মিশেল বলেন, আমাদের সহযোগিতাকে বিস্ত"ত এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগিরই শুরু হবে। এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের জন্য একটি শক্ত কাঠামো তৈরি করবে।

[৫] তিনি আরও বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের কাঠামোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের অংশীদারিত্বকে সমুন্নত রাখতে ও এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে।